পাক-সেনার গুলিতে হত চার বালুচ বিদ্রোহী

৪০ জন পাক সেনার মৃত্যু হয়েছে, দাবি বালুচ বিদ্রোহীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাক সেনার গুলিতে প্রাণ হারালেন স্বাধীনতাপন্থী চার বালুচ বিদ্রোহী। সেনাবাহিনীর একটি ছাউনি লক্ষ্য করে তারা হামলা চালালে পাক সেনা জবাবি হামলা চালায়। পাকিস্তানের দ্য ডন পত্রিকা-সহ সে দেশের একাধিক সংবাদমাধ্যম এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছে, হামলা হয়েছে বুধবার মধ্যরাতে।

এই হামলার খবর দিতে গিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, পাক সেনা শিবির লক্ষ্য করে বালুচ বিদ্রোহীরা হামলা চালালে আত্মরক্ষার স্বার্থে বাহিনীও পাল্টা গুলি চালায়। তার দাবি, বালুচ বিদ্রোহীরা আত্মঘাতী হামলা চালায়। বালুচিস্তানের স্বাধীনতাপন্থীদের দাবি, ওই হামলায় কমপক্ষে ৪০ জন পাক সেনার মৃত্যু হয়েছে।

ঘটনার পরে পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বাহিনীর সেনাদের কুর্নিশ জানিয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বালুচিস্তানে পঞ্চগুর এবং নৌশকিরের সেনাঘাঁটিতে হামলার চালায় বালুচ বিদ্রোহীরা। সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। সেনারা জীবনের ঝুঁকি নিয়ে বালুচিস্তানের স্বাধীনতাপন্থীদের ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। গোটা দেশ তাদের পাশে রয়েছে।’

স্বাধীনতার দাবিতে বালুচিস্তানবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আর সেই আন্দোলন দমিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সেনা। এমনও অভিযোগ উঠেছে, বেশ কয়েকজন বালুচপন্থী নেতাকে অপহরণ করে পাক সেনা খুন করে দিয়েছে। এই বছরের গোড়ার দিকে পাক নিরাপত্তাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বালুচ বিদ্রোহীরা হামলা চালায়। হামলায় মৃত্যু হয় ১০ পাক সেনার। সেই হামলার পরে পরে এবার পাক সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালাল বালুচিস্তান বিদ্রোহীরা।

আরও পড়ুন কর্তারপুর সাহিবে ফটোশুট:  উত্তাল পাকিস্তান

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ