নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার দিকে মন দিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক চোরাচালান দমন, নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। নিউইয়র্কে মাটিতে হয়েছে সেই বৈঠক। তবে এই বৈঠকের পর অন্তরজাতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছে, ভারতের বিরুদ্ধে নতুন কোনও ষড়যন্ত্র করছে পাকিস্তান ও বাংলাদেশ? 

মঙ্গলবার (৮ জুলাই)  আমেরিকার  নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের  ইন্টেরিয়র ও মাদক  নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী। বৈঠকে দুই দেশের বিদেশমন্ত্রকের  ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর নগর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়ছে।

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীর বাংলাদেশ সফরের প্রসঙ্গ  তুলে ধরেন। তিনি বলেন, ওই সফরের সময় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তা ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতাকে আরও কার্যকর করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে আরও ইতিবাচক সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি জানান, দীর্ঘ ১৪ বছর পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নগর নিরাপত্তা নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পাকিস্তানের ৪০টিরও বেশি শহরে আধুনিক প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে পরিচালিত হচ্ছে, যা বাংলাদেশের জন্যও একটি কার্যকর মডেল হতে পারে। তবে অনেকেই বলছেন এই বৈঠকে  আড়ালে ভারতকে কীভাবে চাপে ফেলা যায় তা নিয়েইও দুই প্রতিবেশীর আলোচনা হয়েছে। 

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না