অবশেষে বাশার আল-আসাদ যুগের অবসান সিরিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ এক ঐতিহাসিক দিনের সাক্ষী সিরিয়া(Syria)। বিদ্রোহীরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, সিরিয়া এখন আসাদ শাসন থেকে মুক্ত। এর আগে সিরিয়ার দুই সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

বাশার আল-আসাদের(Bashar Al Assad) অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহীদের এই আন্দোলন ছিল দীর্ঘদিনের। তবে ইদানিং আন্দোলনের রূপরেখা পুরোপুরি বদলে গিয়ে তা জনবিদ্রোহে পরিণত হয়। বিদ্রোহীরা রাজধানীর দখল নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি আসাদ একটি বিমানে চেপে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারপরই বিদ্রোহীরা ‘অত্যাচারী শাসনের অবসান’ সূচক শ্লোগান দিতে শুরু করে।

আসাদ কোথায় পালিয়েছে তা না জানা গেলেও ফ্লাইটরাডার ওয়েবসাইটের তরফ থেকে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান তড়িঘড়ি উড়ে যায়। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে এরপর আচমকাই বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উলটো দিকে উড়ে যায় এবং ক্রমশ ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুনঃ সিরিয়ার রাজধানী দখলে নিল বিদ্রোহীরা, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়র বিদ্রোহীরা জানাচ্ছেন, আসাদ ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে দিয়েই আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে সশস্ত্র বিরোধীরা বলেছেন, ‘স্বেচ্ছাচারী শাসক আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দামেস্ককে বাশার আল-আসাদ থেকে মুক্ত ঘোষণা করছি।’

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত