দুধের সঙ্গে মেশানো হয় টাটকা রক্ত ! মনের সুখে পান করেন সকলে, জানেন কী কোন দেশে এমন আজব নিয়ম ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাবিশ্বে বহুজাতিক মানুষের বাস। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ভাষা ও সংস্কৃতি মেনে চলে। পৃথিবীতে এমন বহু সংস্কৃতি আছে যা অন্য জাতির মানুষকে রীতিমত অবাক করে তুলবে। প্রত্যেকের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং পোশাক পরার ধরনও কিন্তু আলাদা। কিন্তু তাই বলে রক্ত পান ? অবাক হওয়ার কিছুই নেই। এটাও এক দেশের মানুষের সংস্কৃতি। এখানকার মানুষ দুধে রক্ত মিশিয়ে খায়। জানেন কী কোন দেশে এমন আজব নিয়ম ?

আফ্রিকার অন্যতম বিখ্যাত উপজাতি হল মাসাই সম্প্রদায়। এরা হল যাযাবর প্রকৃতির। নির্দিষ্ট কোন ঘরবাড়ি তাঁদের থাকে না। তাঁরা দেশটির উত্তর, মধ্য এবং দক্ষিণ কেনিয়ার বড় অংশ জুড়ে বাস করে। তাঁদের খাবার থেকে শুরু করে জীবনযাত্রা সম্পর্কে শুনলে চমকে উঠবে সকলে। তাঁরা সকলেই দুধের সঙ্গে রক্ত মিশিয়ে পান করে। এটাই তাঁদের রীতি। তাঁদের খাবারের মধ্যে মূলত ৬ টি খাবার রয়েছে। তা হল পশুর মাংস, রক্ত, দুধ, চর্বি, মধু ও গাছের ছাল। এগুলো ছাড়া তাঁরা আর কিছু খায় না। দুধের সঙ্গে রক্ত মেশানো পানীয় তাঁদের কাছে অমৃত। এই পানীয়কে তাঁরা মনে করে ধর্মীয় ‘বিশেষ পানীয়’।

দুধের সঙ্গে মেশানো হয় গরুর তাজা রক্ত। সকলে মিলে আনন্দে করে পান করে থাকেন তাঁরা। তাঁদের বিশ্বাস এই দুধ রোগ থেকে মুক্তি পেতে দেয়। ঔষধি হিসেবে কাজ করে এই রক্ত মিশ্রিত দুধ। তাই ছোট থেকে বড় সকলেই পান করেন এই দুধ। এটা তাঁদের কাছে একপ্রকারের নেশা বলা যেতে পারে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?