পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট

তাই গত সোমবারই সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রপতিকে। আগামী বছরেই ব্রাজিলের নির্বাচন, আর তার আগেই বোলসোনারোর শারীরিক অবস্থার অবনতির জেরে চিন্তায় বর্তমান শাসক দল

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই পেটের যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সূত্রের খবর, অন্ত্রের সমস্যার জন্যই পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন বোলসোনারো। তাই গত সোমবারই সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রপতিকে। আগামী বছরেই ব্রাজিলের নির্বাচন, আর তার আগেই বোলসোনারোর শারীরিক অবস্থার অবনতির জেরে চিন্তায় বর্তমান শাসক দল। সূত্রের খবর, ২০১৮ সাল থেকেই বোলসোনারোকে ভোগাচ্ছে এই অন্ত্রের সমস্যা। তাই এবারে অস্ত্রোপচার করা হতে পারে ব্রাজিলের রাষ্ট্রপতির।

গত সোমবার রাতেই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রাজিলের রাষ্ট্রপতিকে। সেখানেই চিকিৎসা চলছে বোলসোনারোর। হাসপাতালের বিছানায় শুয়েই নিজের শারীরিক অসুস্থতার কথা টুইট করে জানান ব্রাজিলের রাষ্ট্রপতি। ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় বোলসোনারোর পেটে ছুরি চালানো হয়। তখন থেকেই বারবার অসুস্থ হন ব্রাজিলের রাষ্ট্রপতি। ছুরির আঘাতে পেটে গুরুতর চোট রয়েছে বোলসোনারোর। মোট চারবার অস্ত্রোপচার করা হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। ২০১৮ সালেই বিপুল ভোটে জয় পেয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি হন বোলসোনারো।

রবিবার দুপুরের পর থেকেই অসুস্থ বোধ করেন ব্রাজিলের রাষ্ট্রপতি। তারপরেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হলেও যন্ত্রণা না কমায় সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। বোলসোনারোর চিকিৎসক অ্যান্তনিও লুইজ মেসিডো জানিয়েছেন, তার পেটের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। ২০১৮ সাল থেকেই বোলসোনারোর চিকিৎসা করে আসছেন অ্যান্তনিও।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?