পাকিস্তানের পেশোয়ারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হত ৩০

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ারের মাটি। শুক্রবার কোচা রিসালদারের কিসা খোয়ানি বাজারের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৫০ জনের বেশি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও কোনও সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি।

পেশোয়ার নগর পুলিশের আধিকারিক ইজাজ আহসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিন কিসা খোয়ানি জামিয়া মসজিদে জুম্মার নমাজ পড়ার তোড়জোড় চলছিল। তখনই দুই অজ্ঞাতপরিচয়ধারী যুবক মসজিদে ঢোকার চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। আচমকাই ওই দুই যুবক বাধাদানকারী দুই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন মসজিদে জড়ো হওয়া মুসুল্লিরা। মসজিদের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা রক্তে ভেসে যায়। বিস্ফোরণের খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করেন। বিস্ফোরণে ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৫৬ জন।

আহতদের উদ্ধার করে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে আহতদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসীম খান। পাশাপাশি হাসপাতালের কর্মী-আধিকারিকদের ছুটিও বাতিল করা হয়েছে।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা