বিয়ের আসরে যাওয়ার আগে ভোট দিলেন তুরস্কের বর-কনে

রবিবার ভোট দিয়েছেন যে বর ও কনে তাঁরা হলেন ২৪ বছর বয়সী ইসমাইল কোবান এবং ২৩ বছর বয়সী ওজগে কোবান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বার ভোটগ্রহণ চলছে। রবিবার দেশজুড়ে সকাল ৮টা থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তুরস্কের সাধারণ মানুষ। এদিন বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ভোট দিলেন বর ও কনে।

তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোট দিয়েছেন যে বর ও কনে তাঁরা হলেন ২৪ বছর বয়সী ইসমাইল কোবান এবং ২৩ বছর বয়সী ওজগে কোবান। নব দম্পতি দুজসের একটি কেন্দ্রে ভোট দেন এদিন। ভোটের দিন সেজেগুজে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁরা ভোট দেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সন্ধ্যার আগেই ফল স্পষ্ট হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

রবিবার ভোট দিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোগান এবং তাঁর স্ত্রী। উস্কুদারের সাফেত সেলেবি হাই স্কুলে ভোটকেন্দ্রে তাঁরা ভোট দিয়েছেন। অন্যদিকে এরদোগানের প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারোগলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন। আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনাদোলু হাই স্কুলে ভোট দিয়েছেন। উল্লেখ্য প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। কারণ তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ সমর্থন পেতে হবে। কিন্তু গত ১৪ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷ ফলে দ্বিতীয়বার ভোট গ্রহণ চলছে রবিবার।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর