রেডিও সম্প্রচার চলাকালীন হৃদরোগে মৃত্যু জনপ্রিয় ব্রিটিশ অ্যাঙ্করের

রেডিও স্টেশনে শোকের ছায়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রচার করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় ব্রিটিশ অ্যাঙ্কর টিম গগ। তিনি জেন এক্স রেডিওর কর্মী ছিলেন। গগের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলা হয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার সকালে টক শোয়ের অনুষ্ঠানের জন্য এসেছিলেন টিম। সাড়ে সাতটা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। আটটা বাজতে তখন ১০ মিনিট বাকি। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয় টিমের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে স্টুডিওতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রেডিও স্টেশনে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। শ্রোতাদের জানিয়ে দেওয়া হয়, আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠানের সম্প্রচার।

জেনএক্স রেডিও জানিয়েছে- জেনএক্স রেডিওর প্রিয় দর্শকদের জন্য দুঃসংবাদ। আপনাদের প্রিয় অ্যাঙ্কার এবং সংস্থার দীর্ঘদিনের কর্মী টিম গগ আর আমাদের মধ্যে নেই। সোমবার সকালে স্টুডিও থেকে তিনি দর্শকদের জন্য অনুষ্ঠান সম্প্রচার করছিলেন। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেনএক্স রেডিওর তরফ থেকে টিম গগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর মা, ভাই, বোন এবং ছেলের প্রতি রইল সমবেদনা। তাঁর মৃত্যুতে সংস্থায় তৈরি হল গভীর শূন্যতা।

রেডিওর ডিরেক্টর জেমস হ্যাজেল জানিয়েছেন, আমি ওকে ব্যক্তিগতভাবে গত ৩০ বছর ধরে চিনি। অত্যন্ত অমায়িক। বিনয়ী। শ্রোতা ওর অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকত। আমার সঙ্গে তো বটেই, স্টুডিওর সকলের সঙ্গে ওর সম্পর্ক ছিল বন্ধুর মতো। টিমের মতো একজন সহকর্মী হিসেবে পাওয়া যেমন ভাগ্যের, তেমনই তার মতো সহকর্মীর চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের এবং শোকের।  

আরও পড়ুন ইমরানের ভাষণ সরাসরি সম্প্রচারে চিরকালের নিষেধ

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়