বাজপাখিকে নেশায় বুঁদ করার অভিযোগ, অভিযুক্তের ৪৫ দিনের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংরক্ষিত এক বাজপাখিকে মদ্যপান করানোর ঘটনায় এক ব্যক্তিকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, ‘জুভেনাইল কুপারস হক’ হিসেবে চিহ্নিত একটি বাজপাখি সবুজ রঙের একটি ক্যান থেকে ড্রিঙ্ক করানো হয় । তদন্তকারীদের দাবি, সেটি ছিল অ্যালকোহলযুক্ত পানীয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।অভিযুক্ত দিয়াজ পূর্বেও দণ্ডিত অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে প্রাণীর প্রতি লঘু অপরাধ হিসেবে নিষ্ঠুরতা এবং অনুমতি ছাড়া বন্যপ্রাণী ধরার বা আটকে রাখার অভিযোগ আনা হয়। আদালত শুনানি শেষে তাকে ৪৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি ১২ মাসের সংক্ষিপ্ত প্রবেশন, পাঁচ বছরের জন্য কোনও প্রাণী পালনে নিষেধাজ্ঞা এবং ১০ বছরের জন্য আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্রের খবর, আদালতের নথি অনুযায়ী ভালো আচরণের কারণে সাজা ঘোষণার আগেই দিয়াজ ৪৫ দিনের মধ্যে ৪৪ দিন কারাভোগ করেছেন।এছাড়া তাকে ২২০ ডলার জরিমানা প্রদান, কমিউনিটি সেবায় অংশগ্রহণ এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ বিষয়ক পরামর্শমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রাণী সুরক্ষা আইন প্রয়োগে প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে