বড়দিনের প্রস্তুতির আনন্দ বদলে গেল শোকে, ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছিল বড়দিনের প্রস্তুতি, তার মধ্যেই ঘটল ছন্দপতন। বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে ঢুকে পড়ল স্কুলে। মুহূর্তের মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১০ জনের। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৯ জন। তাঁরা সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফ্রান্সের গুয়াদেলুপের সেন্ট অ্যানেতে। জানা গিয়েছে, সোয়েলচার স্কোয়ারে চার্চের উল্টোদিকে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, এই বছরও অন্যথা হয়নি। আনন্দে মেতে উঠেছিলেন আট থেকে আশি সকলে। আচমকাই যেন তাল কাটল।

হঠাৎ স্কুলের মধ্যে ঢুকে পড়ল একটি গাড়ি। আচমকা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চাকা পিষে দিল দশজনকে। কিভাবে গাড়ি ঢুকে পড়ল অনুষ্ঠানে, তা এখনও জানা যায়নি। এই ঘটনা কি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, নাকি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেসব এখনও কিছু স্পষ্ট নয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের বক্তব্য, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি কীভাবে ঢুকে পড়ল স্কুলে তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই থেকে গিয়েছিলেন বলে খবর। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক সম্ভবত হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই জন্য তিনি গাড়ির স্টিয়ারিং থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এই বিষয়টি স্থানীয়রা জানালেও পুলিশ কিন্তু এখনও পর্যন্ত  এই দাবিতে সিলমোহর দেয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার গোটা এলাকায় ঘিরে রাখা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। 

শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ফ্রান্স জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। গত বছর জার্মানিতেও একই রকম ঘটনা ঘটেছিল। বড়দিনের কয়েকদিন আগে ম্যাগডেবার্গের একটি জনবহুল বাজারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। সেই সময়ও কমপক্ষে ২ জন নিহত হয়েছিলেন। আহত হন ৬৮ জন। চালককে গ্রেফতার করা হয়। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান