আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাঁদের মাটিতে এবারে চলবে গাড়ি, বরাত দিচ্ছে নাসা

নিজস্ব প্রতিনিধি : চাঁদের মাটিতে ইতিমধ্যেই মহাকাশযানকে সফলভাবে অবতরণ করানো সম্ভব হয়েছে। চাঁদের বুকে যাতে বেশ কিছুক্ষণ ধরে ঘুরে বেড়ানো যায় এবার সেই পরিকল্পনাও করে ফেলল নাসা। তিনটি কোম্পানিকে গাড়ি তৈরি করার বরাত দিয়েছে এই মহাকাশ গবেষণা সংস্থা।

জানা গিয়েছে, যে তিনটি কোম্পানিকে নাসার তরফে গাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, সেই তিনটি কোম্পানি হল ইনসুয়েটিভ মেশিন, লুনার আউটপোস্ট ও ভেনটুরি অ্যাস্ট্রোল্যাব। এই তিনটি কোম্পানিকে লুনার টরেন ভেহিকেল তৈরির বরাত দেওয়া হয়েছে। এই তিনটি কোম্পানিকেই আর্টিমিস মুন মিশনের জন্য লুনর রোবট তৈরির বরাত দেওয়া হয়েছে। এই রোবটের সাহায্যেই মহাকাশচারীরা চাঁদের বুকে অনেকটা দূর পর্যন্ত পরীক্ষা নিরিক্ষার কাজ করতে পারবে। জানা গিয়েছে, ২০২৯ সালে অর্টিমিস মুন মিশনে এই বিশেয গাড়িগুলিকে পাঠানো হবে।

জানা যাচ্ছে, চাঁদের বুকে এই বিশেষ গাড়ি তৈরির জন্য নাসার তরফে ৩৮,৩৭৪ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই তিনটি কোম্পানি বছরভর পরীক্ষা নিরিক্ষা চালিয়ে একটি রিপোর্ট দেবে নাসাকে। নাসার কাছ থেকে সবুজ সংকেত আসার পর তিনটি কোম্পানিই তাদের নিজস্ব গাড়ি বানাবে। তবে এই তিনটি কোম্পানির গাড়িকেই কিন্তু চন্দ্রপৃষ্ঠে পাঠানো হবে না। তিনটি কোম্পানির মধ্যে বাছাই করা একটি কোম্পানির গাড়িকে চন্দ্রপৃষ্ঠে পাঠানো হবে। তবে অন্য দুটি কোম্পানি তাদের তৈরি করা গাড়ি অন্য কোনও বেসরকারি সংস্থার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে পাঠাতে পারবে। জানা যাচ্ছে, মহাকাশচারীদের ছাড়াও চন্দ্রপৃষ্ঠে এই বিশেষ গাড়ি ব্যবহার করতে পারবে নাসা। চাঁদের যে অংশ সম্পর্কে খুব একটা বেশি তথ্য নেই, সেই অংশে এই বিশেষ ধরনের গাড়ি পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে নাসা।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ