বিদেশে চাকরির টোপ দিয়ে প্রতারণা, উদ্ধার ২.৯২ লক্ষ টাকা , পলাতক ৩ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের থানে জেলায় এক ব্যক্তিকে রাশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ২.৯২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

পুলিশ জানায়, অভিযোগকারী ৩৮ বছর বয়সী এক ব্যক্তি, যিনি থানের বদলাপুর (পূর্ব) এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। অভিযোগ, অভিযুক্তরা একটি ট্রাভেল সংস্থার মাধ্যমে রাশিয়ার একটি শপিং মলে তার জন্য ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। তারা জানায়, চাকরির জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা যেমন পাসপোর্ট, ভিসা এবং বিমানের টিকিটের ব্যবস্থাও তারা করে দেবে।এই প্রতিশ্রুতির ভিত্তিতে ২০২৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে অভিযুক্তরা ওই ব্যক্তির কাছ থেকে মোট ২ লক্ষ ৯২ হাজার টাকা নেয়। কিন্তু পরে অভিযোগকারী জানতে পারেন, তাঁকে কর্মসংস্থানের ভিসার বদলে অস্থায়ী ভিসায় রাশিয়ায় পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাশিয়ায় পৌঁছনোর পর তাকে প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। বরং তাকে কঠোর পরিশ্রমের কাজ করতে বাধ্য করা হয়। পাশাপাশি অভিযুক্তরা তাঁর কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দেয়নি। এই ঘটনার ভিত্তিতে শনিবার ভিওয়ান্ডি থানায় দুই পুরুষ ও এক মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) (প্রতারণা), ৩১৬ (২) (বিশ্বাসভঙ্গ), ৩৫১ (২) (ভয় দেখানো) এবং ৩(৫) (একই উদ্দেশ্যে অপরাধ) ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে এই ঘটনায় জড়িত ট্রাভেল সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য