ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা বব লিকে ছুরিকাঘাত করে খুন আততায়ীদের

আততায়ীরা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বব লিকে ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল পেমেন্ট সার্ভিস ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা (Cash App Creator) বব লিকে (Bob Lee) ছুরিকাঘাত (Stabbed) করে খুন করা হয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। আততায়ীরা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বব লিকে ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ফক্স নিউজের সংবাদ অনুযায়ী, মঙ্গলবার ভোর ২টো ৩৫ মিনিট নাগাদ সান ফ্রান্সিসকোতে বব লির (Bob Lee) উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে আততায়ীরা। এরপর ভোরেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে লির বন্ধুরা তাঁর দেহ শনাক্ত করে।

যদিও এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। বা কাউকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়নি। লির আকস্মিক খুন হয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর বন্ধু ও ঘনিষ্ঠ মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এক সহকর্মী লিখেছেন, ‘বব লি একজন অবিশ্বাস্য মানুষ ছিলেন। অতীত হয়ে গিয়েছেন বব, এটা হাস্যকর মনে হয়।’

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’