বাজারে আসছে চিকুনগুনিয়ার প্রথম টিকা

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ চিকুনগুনিয়ার (Chikungunya) প্রথম টিকা (Vaccine) অনুমোদন করল যুক্তরাষ্ট্র (United Sates)। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন ইক্সচিক নামের এই টিকার অনুমোদন দিয়েছে। তিনটি পর্যায়ে মেডিক্যাল ট্রায়েলের পর ভ্যাকসিন প্রস্তুতকারক ফরাসি বায়োটেক কোম্পানি ভালনেভা টীকার অনুমোদন পেয়েছে। জানা গিয়েছে, এই ট্রায়েলে অংশগ্রহণ করেছে অন্তত ৩ হাজার ৫০০জন আমজনতা। অনুমোদন দেওয়া টিকাটির একটি ডোজে ব্যবহার করা হবে। এই টিকাটি কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য সুপারিশ করা হয়েছে।

এই টিকার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের সরকারের তরফে জানান হয়েছে, ‘চিকুনগুনিয়া শারীরিকভাবে দুর্বল ও বয়স্কদের বিভিন্ন রোগের জন্য দায়ী। প্রতি বছরই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।চিকুনগুনিয়ার প্রথম টিকা ‘ইক্সচিক’ এর অনুমোদন দেওয়া হলো। এটি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার।’ ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান ভালনেভা’র প্রস্তুতকৃত ‌‘ইক্সচিক’ এক ডোজের টিকা। ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাসজনিত রোগ।

তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয়। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান। আফ্রিকার দেশগুলোতে চিকুনগুনিয়া বেশি হতে দেখা যায়। সম্প্রতি ভারত, শ্রীলঙ্কায়ও বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। তাই চিকুনগুনিয়ার প্রথম টিকা বাজারে আসার পর চিন্তা কমবে চিকিৎসকদের। মনে করা হচ্ছে, এই টিকা আবিস্কারের পর কিছুটা হলেও কমবে চিকুনগুনিয়ায় প্রাণহানির সংখ্যা।  তবে ভারতের বাজারে এই টিকা কবে আসবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড