ঠাণ্ডা লড়াই তুঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন চিনের

আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একাধিক বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার (US House Speaker) ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফর (Taiwan Visit) নিয়ে শি চিনফিং সরকার এতটাই চটেছে যে ওয়াশিংটনের (Washington) সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করার পথে পথে হাঁটল। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা (Defence) ও জলবায়ু পরিবর্তন (Climate Change)  সংক্রান্ত একাধিক বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে চিন। পাশাপাশি দুই দেশের মধ্যে যে সমস্ত সহযোগিতামূলক প্রকল্প রয়েছে তাও বাতিল করা হচ্ছে বলে শুক্রবার চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,  তাইওয়ান নিয়ে কোনও রকম চাপের কাছে যে বেজিং মাথানত করবে না, এদিন ফের একবার তা বুঝিয়ে দিয়েছে শি চিনফিং প্রশাসন।

বার বার হুঁশিয়ারি দেওয়ার পরেও তাইওয়ান সফরে যাওয়ার জন্য এদিন দুপুরেই মার্কিন সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ ন্যান্সি পেলোসি ও তাঁর পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছিল চিনের বিদেশ মন্ত্রক (China Foreign Ministry)। ওই নিষেধাজ্ঞার খানিক বাদেই জানানো হয়, তাইওয়ান নিয়ে অনভিপ্রেত হস্তক্ষেপের কারণে আমেরিকার সঙ্গে সহযোগিতামূলক যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। শিগগিরই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে দুই দেশের শীর্ষ সেনা আধিকারিকদের মধ্যে দুটি বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈঠকও বাতিল করা হয়েছে।

চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ-নিজ দেশে ফেরত পাঠানো, বিচার সংক্রান্ত সহযোগিতা এবং মাদক বিরোধী অভিযান নিয়ে ওয়াশিংটনের যৌথ উদ্যোগে যে সমস্ত কাজ চলছে, তা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ যদিও বাণিজ্যিক ও কূটনৈতিক সসম্পর্ক ছিন্ন করা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক