ইউক্রেন নিয়ে ন্যাটো জোটকে পাল্টা হুঁশিয়ারি চিন-রাশিয়ার

চিন ও রাশিয়ার বন্ধুত্ব আমেরিকা ও তার বান্ধব দেশগুলির পক্ষে ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন নিয়ে ফের রাশিয়ার সঙ্গে আমেরিকার ঠাণ্ডা লড়াই তুঙ্গে উঠেছে। ইউক্রেনকে আক্রমণের পথে গেলে খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরেই নিষেধাজ্ঞা জারি হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পাল্টা হিসেবে শুধু আমেরিকাকেই নয় ন্যাটো জোটকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ও চিন। ‘ঠাণ্ডা যুদ্ধের’ রাস্তা পরিত্যাগ করতে ন্যাটো জোটের নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন থেকেই চিনের রাজধানী বেজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের আসর। আর ওই অনুষ্ঠানে যোগ দিতে মস্কো থেকে বেজিং উড়ে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আগে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে একান্তে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকের পরে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশের শীর্ষ নেতার পক্ষ থেকে এক যৌথ বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে ন্যাটোর আগ্রাসন নীতির সমালোচনা করা হয়েছে। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলিকে সবক শেখাতে তাইওয়ান ও হংকং নিয়ে চিনের পাশেই দাঁড়িয়েছে রাশিয়া।

চিন ও রাশিয়ার বন্ধুত্ব আমেরিকা ও তার বান্ধব দেশগুলির পক্ষে ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে এই প্রথম নয়, আট বছর আগে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া নিয়ে নেওয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল চিন। ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রক্তচক্ষু উপেক্ষা করে মস্কোর সঙ্গে চারশো’ বিলিয়ন ডলারের (৪০,০০০ কোটি ডলার) চুক্তি স্বাক্ষর করেছিল চিন। ওই  চুক্তিই রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে বাঁচিয়েছিল।

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর