শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিন, তুরস্কে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

কম্পনের তীব্রতা ৭.১ রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন।  কম্পনের তীব্রতা ৭.১ রিখটার স্কেল। কম্পন অনুভূত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায়। কম্পনের প্রভাব পড়ে তাজিকিস্তানেও।  

চিনের ভূকম্পন সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার বৃহস্পতিবারের কম্পনের খবর দিতে গিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.১। কম্পনের কেন্দ্রস্থল ছিল চিনের জিংজিয়াং প্রদেশে মাটির ১০ কিলোমিটার গভীরে। কম্পনের সব থেকে বেশি প্রভাব পড়ে জিংজিয়াং প্রদেশের কাশগর এবং আর্টাক্স অঞ্চলে। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি। কম্পনের পরে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। 

চিনের সরকারি প্রচার মাধ্যমেও ভূমিকম্পের খবর প্রকাশ করা হয়েছে। সরকারি প্রচার মাধ্যমে এই কম্পনের খবর দিতে গিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে চিনের জিংজিয়াং প্রদেশে একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা ছিল ৭.১ রিখটার স্কেল। কেন্দ্রস্থল জিংজিয়াং প্রদেশ। তবে এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি।

কম্পনের প্রভাব পড়ে তাজিকিস্তানেও। সাত সকালে কম্পন অনুভুত হওয়ায় দুই দেশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসার ছবি। 

এদিকে, তুরস্কে কম্পনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার। তুরস্ক প্রশাসনের তরফ থেকে সরকারি বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে। 

আরও পড়ুন তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ফিফা

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা