মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ক্লাউদিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নিলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া। এই শফথ অনুষ্ঠানে নারীদের অধিকার জোরদার করা এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজের দেশকে নিরাপদ রাখা ও অর্থনৈতিক ভবিষৎ সুনিশ্চিত করার জন্য অঙ্গীকার করেছেন। পাশপাশি নিজের দেশের উন্নয়নের প্রতি তিনি নজর দেবেন বলে জানিয়েছেন।

শপথ নেওয়ার মাধ্যমে আগামী ছয় বছরের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লাউদিয়া।শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, এখন পরিবর্তনের সময়…এবার মহিলাদের পালা।নারীরাও বদলাতে পারে। ক্লাউদিয়া এই নিয়ে আরো জানান, ‘আমি একজন মা, একজন দিদা, বিজ্ঞানী ও একইসঙ্গে আজ থেকে প্রেসিডেন্ট। সবই সম্ভব হয়েছে মেক্সিকোর জনগণের ইচ্ছায়।’ 

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি জানান যে, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো। কোন অংশেই পিছিয়ে থাকবে না। অর্থনৈতিক ভবিষৎ আরও সুরক্ষিত হবে। একইসঙ্গে তিনি আরও বলেন, তিনি কর আদায়ের উপর জোর দেবেন।

আগামী দিনের ভবিষৎ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট হবো এবং আমি নিশ্চিত করবো যেন আমি আমার অর্জিত জ্ঞান, শিক্ষা, শক্তি ও ইতিহাস এই দেশ ও দেশের জনগণের জন্য প্রয়োগ করতে পারি।’

এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন,শাইনবাউমকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্লাউদিয়া শাইনবাউমকে রাজস্ব আয় বাড়াতে অবশ্যই কর ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। যদিও ক্লাউদিয়া বলেছেন তিনি কর আদায়ের উপর জোর দেবেন।

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক