ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, খাবারের ট্রাকে লুকিয়ে সরানো হয় ট্রাম্পকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছেন যে,  তাঁকে হত্যা করা হতে পারে। এবার তাঁরই নিরাপত্তা নিয়ে সামনে এল বড় খবর। হলিউডের স্পাই থ্রিলার ছবিকেও হার মানাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন বিমানযাত্রার কাহিনি। ইরানের তরফে সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার পথে বিমানবন্দরেই বদলে দেওয়া হয় প্রেসিডেন্টের বিমান। সামনে রাখা হয় পরিচিত ‘এয়ার ফোর্স ওয়ান’। কিন্তু সেটি ছিল আসলে ছক। ট্রাম্পকে গোপনে তুলে দেওয়া হল অন্য একটি সামরিক বিমানে। 

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত জুলাইয়ে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ব্রিটেন যাওয়ার কথা ছিল ট্রাম্পের। তুরস্কে যাওয়ার সময় কাতারের দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমান ব্যবহার করেছিলেন তিনি। ভবিষ্যতে এই বিমানটিই ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের কথা। কিন্তু ফেরার সময় আচমকাই বদলে যায় পরিকল্পনা। ইরানের পক্ষ থেকে একটি হুমকি’র কথা জানতে পারে মার্কিন নিরাপত্তা সংস্থা। এরপরই ট্রাম্পকে অন্য বিমানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কীভাবে পরিচালনা করা হয় এই অভিযান? 

সবার চোখের সামনে পুরনো বোয়িং ৭৪৭ ‘এয়ার ফোর্স ওয়ান’ দাঁড়িয়ে থাকে। ট্রাম্পও যেন সেই বিমানেই উঠছেন এমনটাই দেখানো হয়। কিন্তু আসল ঘটনা ঘটে আড়ালে। একটি ক্যাটারিং ট্রাকের আড়াল দিয়ে ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় অন্য একটি বিমানের কাছে। এরপর তাঁকে তোলা হয় মার্কিন সামরিক বাহিনীর C-32A বিমানে। অন্যদিকে পুরনো ‘এয়ার ফোর্স ওয়ান’ নির্ধারিত সময়েই উড়ে যায়। অর্থাৎ সম্ভাব্য হামলাকারীদের চোখে ধুলো দিতে সেটিকেই ব্যবহার করা হয় ‘ছদ্মবেশি বিমান’ হিসেবে। সবচেয়ে  চমকে দেওয়ার বিষয় হল, গোটা পরিকল্পনা এতটাই গোপন রাখা হয়েছিল যে সাংবাদিক তো বটেই, হোয়াইট হাউসের কিছু কর্মী এবং কয়েকজন শীর্ষ আধিকারিকও ট্রাম্পের আসল বিমান সম্পর্কে জানতেন না বলে রিপোর্টে দাবি করা হয়েছে। 

কেন এত গোপনীয়তা?

আশঙ্কা ছিল, ট্রাম্পের গতিবিধি আগে থেকে জানা গেলে সেটিই হয়ে উঠতে পারে হামলার লক্ষ্য। নতুন কাতারের বিমানটি অত্যাধুনিক ও বিলাসবহুল হলেও তখনও তার প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত ছিল না বলে রিপোর্টে  উল্লেখ করা হয়েছে। তাই নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নেয়নি মার্কিন প্রশাসন।

 

 

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতায় জঙ্গি সন্দেহে পাক নাগরিক গ্রেফতার রানা রউফ

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের