ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিম কলম্বিয়া। ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। হাসপাতাল, স্কুল থেকে শুরু করে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। চারিদিকে শুধু স্বজন হারানোর হাহাকার। 

সোমবার (১০ অগস্ট) পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মুহূর্তের মধ্যে একাধিক শহরে শুরু হয় ধ্বংসযজ্ঞ। সর্বশেষ খবর অনুযায়ী, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং ৫৭০ জনেরও বেশি মানুষ আহত। পাশাপাশি ২,০০০-এর বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে, প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। রাজধানী বোগোতা থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে পেরেইরা শহর থেকে। সেখানে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে প্রায় ১,৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫২টি স্কুলও। শুধু পেরেইরা নয়, কালি শহরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একটি বড় হাসপাতাল ভেঙে পড়েছে।  ভেঙে পড়া অংশের মধ্যে শিশুদের ওয়ার্ডও ছিল। বহু রোগী ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন। দমকল ও সেনাবাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে। কয়েকজনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর পশ্চিম কলম্বিয়ার বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়েছে। পেরেইরা, মানিজালেস, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনাভেন্তুরার বিমানবন্দরগুলিতে সাধারণ পরিষেবা সীমিত করা হয়েছে। আপাতত জরুরি, চিকিৎসা ও সরকারি বিমানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুর্গম চোকো অঞ্চলে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলির পৌঁছতেও সমস্যা হচ্ছে।

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে NDA বৈঠকে আজও হাজির NCPI সাংসদেরা

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে