এই মুহূর্তে




পাক জেলে মৃত্যু কাঁথির মৎস্যজীবীর, ২ বছর ধরে বন্দি

নিজস্ব প্রতিনিধি, কাঁথি– বাংলাদেশের পর এবার পাকিস্তানের জেলে মৃত্যু হল বাংলার মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবী স্বপন রাণা (৫৭)। গুজরাতের এক ট্রলারে করে ৬ মৎস্যজীবীর সঙ্গে মাছ ধরতে গিয়ে ভুল করে পাকিস্তানের জলসীমান্তে ঢুকে গিয়েছিলেন। ২ বছর ধরে পাক জেলেই বন্দি ছিলেন ৭জন। শনিবার স্বপন রাণার মৃত্যুর খবর জানা গিয়েছে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের কাঁথির বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাইকবাড় গ্রামের মৎস্যজীবী স্বপন রাণা। মৎস্য দফতরের পক্ষ থেকে মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। ২ বছর আগে গুজরাতে একটি ট্রলারে কাজ করতে গিয়েছিলেন স্বপন রাণা। মাছ ধরতে বেরিয়েছিলেন আরও ৬জনের সঙ্গে। ভুল করে জল সীমানা অতিক্রম করেছিলেন তাঁরা। তারপরেই ৭ জনকে গ্রেফতার করে পাকিস্তানের পুলিশ। তখন থেকে ২ বছর পাক জেলেই বন্দি ছিলেন ৭ জন। চলতি সপ্তাহে পাকিস্তান থেকে একটি বন্দিদের লিস্ট পাঠানো হয়েছে। সেখানে স্বপন রাণার নাম ছিল। হঠাৎ করে জেলের মধ্যে মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।  দীর্ঘদিন ধরে স্বপম রাণার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এমনিতেই উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। তারমধ্যে শনিবার মৃত্যুর খবর আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে খবর আসে। বলা হয়েছে, বন্দি থাকা অবস্থায় অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তাঁর। তবে বিষয়টি মানতে নারাজ পরিবার। সাত মাস আগে পাক জেল থেকে মোবাইল জোগাড় করে ফোন করেছিলেন স্বপম রাণা। অসুস্থতার কথা বলেনি!

আগামী বৃহস্পতিবার তাঁর দেহ ভারতে আসবে বলে জানা গিয়েছে। ওয়াঘা–আত্তারি সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হবে দেহ। উল্লেখ্য, কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছিল বাংলাদেশের জেলে। সেটা নিয়েও বেশ চর্চা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ