চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে ফের করোনার তাণ্ডব, একদিনে আক্রান্ত সাত লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার বাড়ছে উদ্বেগ। বিশ্বজুড়ে ফের তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন (New Positive Case) সাত লাখ ৩০ হাজারের বেশি। আর করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক হাজার ২৩৫ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি (Germany)। আর দৈনিক মৃত্যুতে তাইওয়ানকে (Taiwan) টপকে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল (Brazil)।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে বিশ্বজুড়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৫৭৯ জন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় চার লাখ। এ নিয়ে বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৮১ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা জার্মানির (Germany)। একদিনেই ইউরোপের দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৫৯৭ জন। ইউরোপের আর এক দেশ ফ্রান্সে (France) সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ২১৭ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৩৯৮ জন। আর তাইওয়ানে (Taiwan) সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৪০৪ জন। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায় (North Korea) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬০ জন।

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে (Brazil)। লাতিন আমেরিকার দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২১৯ জন। এ নিয়ে দেশটিতে করোনার বলি হলেন ৬ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) মারা গিয়েছেন ১৭৪ জন। এ নিয়ে দেশটিতে মারণ ভাইরাসে প্রাণ হারালেন ১০ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন। তাইওয়ানে একদিনে মৃত্যুর কোলে লুটিয়ে পরেছেন আরও ১১৫ জন।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ