Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও বাড়ল দৈনিক মৃত্যু

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই স্বস্তি দিয়েছে। কিন্তু উদ্বেগ বাড়িয়ে চলছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যুর হার এক ধাক্কায় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯৬২ জন। গত রবিবার প্রাণ হারিয়েছিলেন মাত্র ৭০৫ জন। জাপানে অবশ্য মৃত্যুঝড় কিছুটা স্তিমিত। পূর্ব এশিয়ার দেশটিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২৮৪ জন।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জন। এ নিয়ে মহামারি শুরু পর থেকে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৬৭ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৪ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯৬২ জন। ফলে এখনও পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩১ হাজার ৮৯৭ জনে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন। আর প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখনও পর্যন্ত দেশটিতে ৩ কোটি ১৪ লাখ ৭১ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজার ৯৬৩ জন মারা গিয়েছেন।দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পর রয়েছে মেক্সিকো। লাতিন আমেরিকার দেশটিতে ২৪ ঘণ্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৮৫ জন। এছাড়া ব্রাজিলে ৮১, ফ্রান্সে ৮০, দক্ষিণ কোরিয়ায় ৩৫, রাশিয়ায় ৪০, কানাডায় ৪৪, হংকংয়ে ৫০, চিলিতে ৩২ জনের প্রাণ কেড়েছে মারণ ভাইরাস।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?