পাকিস্তানের ফার্স্ট লেডি হতে চলেছেন জারদারি কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : নজিরবিহীন সিদ্ধান্ত। পাকিস্তানে ফার্স্ট লেডি হচ্ছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়ে আসিফা ভুট্টো। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে থাকেন। কিন্তু আসিফ আলি জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর গুলিতে নিহত হওয়ায় এবারেই প্রথম ফার্স্ট লেডি হতে চলেছেন জারদারি কন্যা। এরফলে ফার্স্ট লেডির যাবতীয় সুবিধা পাবেন আসিফা।

গত রবিবার পাকিস্তানের চতুর্দশ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন আসিফ আলি জারদারি। তাঁকে শপথবাক্য পাঠ করান পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোয়াজি ফায়াজ। এনিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসলেন জারদারি। গত শনিবার প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ৪১১টি ভোট পান আসিফ আলি জারদারি। জারদারির প্রতিদ্বন্দ্বী মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১টি ভোট পান। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদ সামলেছেন আসিফ আলি জারদারি।

উল্লেখ্য, ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন আসিফ আলি জারদারি। জারদারির সঙ্গে বিয়ে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোর। ২০০৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা হয়। ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি আসিফার জন্ম হয়। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে আসিফা।

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার