অভিষেকের আগে পরিবারকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে হাজির হবু প্রেসিডেন্ট ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শুধু রাতটুকু পেরোনোর অপেক্ষা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার(২০ জানুয়ারি)শপথ গ্রহণ করবেন ট্রাম্প। মার্কিন মুলুক জুড়ে এখন শুধু সাজো সাজো রব। এমন আবহে ট্রাম্প দেশটির রাজধানী ওয়াশিংটনে পৌঁছোছেন।ট্রাম্প একা নন সঙ্গে রয়েছে তার পরিবার।

ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। ট্রাম্প ঘনিষ্ঠরা জানাচ্ছেন অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এদিকে ট্রাম্পের আসার পর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।অপ্রীতিকর ঘটনা এড়াতে চারিদিকে নজর রাখছে নিরাপত্তা বাহিনী।

ভার্জিনিয়া শহরতলির ডালস বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্প ওয়াশিংটনের উপকণ্ঠে ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তার গলফ ক্লাবে যান। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সাথে একটি সমাবেশ করবেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এছাড়াও সোমবার বিকেলে শপথ গ্রহণ-পরবর্তী একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ট্রাম্পের অভিষেকের দিনই ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে দেশটিতে। তাই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানগুলো খোলা স্থানে হবে না। মার্কিন ক্যাপিটল ভবনের ভেতরে হবে বলে জানা গিয়েছে।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য