তিন দিনের সফরে চিন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা হোয়াইট হাউসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালে শেষবার চিন সফরের পর প্রায় আবারও বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তাঁর এই সফর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানান, সাম্প্রতিক মাসগুলিতে আমেরিকা ও চিনের মধ্যে যোগাযোগ এবং কূটনৈতিক কথাবার্তা তুলনামূলকভাবে ইতিবাচক থাকায় এই সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বিশেষ করে ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে সরাসরি ও পরোক্ষ আলোচনার ধারাবাহিকতা এই সফরের পথ সুগম করেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত প্রায় ৫০, অপহৃত মহিলা সহ একাধিক শিশু  

এই সফর নিয়ে নিজেও বেশ আশাবাদী ট্রাম্প। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটি সফর হতে চলেছে।” তাঁর মন্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতির নিরিখে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। উল্লেখযোগ্যভাবে, ট্রাম্পের চিন সফরের ঘোষণা এমন সময়ে করা হয়, যখন মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। সেই রায়ে বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে, শুল্কনীতিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তারের যে চেষ্টা ট্রাম্প করেছিলেন, এই সফর তারই একটি কারণ হতে পারে।

সূত্রের খবর, বেইজিং সফরের সূচিতে শুল্ক আরোপ, বাণিজ্য ঘাটতি এবং আমেরিকার অর্থনৈতিক চাপের জবাবে চিনের সম্ভাব্য পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে মার্কিন সয়াবিন আমদানি কমানো বা বন্ধ রাখার বিষয়টিও আলোচনায় আসতে পারে। একসময় এই সয়াবিনই ছিল চিনে আমেরিকার অন্যতম প্রধান রপ্তানি পণ্য। সব মিলিয়ে, ট্রাম্পের এই চিন সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু