‘সুন্দরী গো দোহাই তোমার…’, না হাসায় তরুণী সাংবাদিকের উপরে চোটপাট ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক বরাবরই চর্চায় থাকে। সংবাদ সম্মেলন কিংবা হোয়াইট হাউসের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে পড়ে একাধিকবার মেজাজ হারিয়েছেন ট্রাম্প। তাঁকে কড়া প্রতিক্রিয়া জানাতেও দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে সাংবাদিকদের তিরস্কার করেছেন বা কড়া ভাষায় আক্রমণ করেছেন। সেই ঘটনাই ফের ঘটল একবার। ব্রিফিং চলাকালীন সিএনএনের প্রধান হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেইটলান কলিন্সকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চড়া সুরে আক্রমণও শানিয়েছেন মহিলা সাংবাদিককে।  

বুধবার (৩ জুন) ওভাল অফিসে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রশাসনের একটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন কেইটলান কলিন্স। তার প্রশ্ন শুনেই চটে যান ট্রাম্প। উত্তর দেওয়ার বদলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি কলিন্সকে ‘দুর্নীতিগ্রস্ত সাংবাদিক’ এবং  সিএনএনকে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দেন। ট্রাম্প বলেন,  ‘সিএনএন একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং তাদের একজন দুর্নীতিগ্রস্ত সাংবাদিক ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে। সে একজন তরুণী, সুন্দরী মহিলা, কিন্তু কখনও হাসেন না। তাঁর মুখে আমি কখনওই হাসি দেখিনি। আমি তাকে চোখে ঘৃণা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।’   

আরও পড়ুন: ৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

ওভাল অফিসে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন মার্কিন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বলেই কিছু সংবাদমাধ্যম এবং সাংবাদিক বর্তমান প্রশাসনের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। তবে যাই হোক, একজন মহিলা সাংবাদিককে লক্ষ্য করে ট্রাম্পের এই মন্তব্য এখন চর্চার বিস্ময় হয়ে উঠেছে। অনেকেই মার্কিন প্রেসিডেন্টের বলা কথার তীব্র সমালোনা করেছেন। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত