থামবে রুশ-ইউক্রেন যুদ্ধ? জেলেনস্কির‌‌ সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, সাক্ষী মাস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন   ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন  বিশ্বের বহু নেতারা । এই আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিনন্দন জানাতে মার্কিন প্রেসিডেন্টকে  ফোন করেন। তবে সেইসময় ট্রাম্পের সঙ্গে ছিলেন  ইলন মাস্ক। তাই  জেলেনস্কির সঙ্গে ইলনেরও কথা বলিয়ে দেন ট্রাম্প। যদিও তাঁদের কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।

প্রায় ৭ মিনিট ধরে ইলন – ট্রাম্পের মধ্যে কথা বলেন ইউক্রেন  প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ফ্লরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনে ছিলেন মাস্ক।  এই সময়, জেলেনস্কি নবনির্বাচিত  প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তখনই ট্রাম্প ফোনটি স্পিকারে রেখে ইলন মাস্কের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের কথা বলিয়ে দেন। ইতিমধ্যেই এই কথোপকথন  নিয়ে জেলেনেস্কি সোশ্যাল মিডিয়ায় মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছরের দীর্ঘ যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করেছে আমেরিকা। তাই প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস হারতেই চিন্তায় পড়েছিল ইউক্রেন। কারণ, প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার পরেই একাধিকবার জেলেনস্কিকে আক্রমণ করেন ট্রাম্প। প্রথম নির্বাচনী ভাষণে তিনি বলেন, ‘ জেলেনস্কি একজন সেরা সেলসম্যান। প্রতিবার তারা আমাদের দেশে এসে ৬০ বিলিয়ন ডলার নিয়ে যায়। ‘ তাই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি হারতেই চাপ বাড়ে ইউক্রেনের। এই আবহেই মাস্কের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টকে কথা বলিয়ে দিলেন ট্রাম্প। আর তা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জোরকদমে আলোচনা। প্রশ্ন উঠছে তাহলে কী এবার থামবে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। 

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক