ভারতের পণ্যে কত শুল্ক চাপালেন ট্রাম্প?

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাম্পের ঘোষিত মুক্তি দিবসে আমদানি পণ্যের ওপর উপযুক্ত শুল্ক ঘোষণা করেছে আমেরিকা। ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ প্লাটা শুল্ক প্রসঙ্গে সবিস্তারে জানিয়েচেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপরে ২৬ শতাংশ শুল্ক অরোপ করেছে আমেরিকা। পাশাপাশি চিনের ওপরে ৩৪ শতাংশ শুল্ক অরোপ করেছে ডনের দেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। চিনের ওপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ৪৬শতাংশ, জাপানের ওপরে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপরে ২৫ শতাংশ, ব্রিটেনের ওপরে ১০শতাংশ, তাইল্যান্ডের ওপরে ৩৬ শতাংশ এবং সুইৎজ়ারল্যান্ডের ওপর ৩১ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।

দ্বিতীয়বার ক্ষমতায় এসে শপথ নিয়েই রেসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতো ২ এপ্রিল দিনটিকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। এইদিনটিকে আমেরিকার মুক্তি দিবস বলে নিজেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। তাঁর মতে, দীর্ঘদিন বিশ্বের পিগি ব্যাঙ্ক ছিল ইউএসএ। বিশ্বের একাধিক দেশের অনৈতিক সব বাণিজ্য চুক্তি, মার্কিন পণ্যে চাপানো আকাশছোঁয়া আমদানি শুল্কের বোঝা এবং কারচুপি করে বানানো সব সিস্টেম, যা মার্কিন বাণিজ্য এবং সংশ্লিষ্ট সব কর্মীকে রক্তাক্ত করেছে এতকাল, এই সবকিছু থেকে এখন মুক্তি।

ভারতীয় পণ্যের উপর বসানো শুল্ক প্রসঙ্গে ট্রাম্পের মুখে শোনা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  খুব ভাল বন্ধু। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন। সেইসময় তিনি আমেরিকার পণ্যের উপর বসানো ভারতীয় শুল্ক নিয়ে কথাও বলেছেন। প্রসঙ্গত, আমেরিকার পণ্যের উপর ভারতীয় শুল্কের হার ৫২ শতাংশ।

এইদিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম বলে উল্লেখ করেছেন ট্রাম্প। আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। ট্রাম্পের পাল্টা শুল্ক-আঘাতে ধরাশায়ী এশিয়ার শেয়ার বাজার।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের