তাইওয়ানে ২৫ বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভূমিকম্পের প্রভাবে সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ৭৩০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এত বড় ভূমিকম্প আগে কখনও হয়নি। ভূমিকম্পের প্রভাবে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে জাহান ও ফিলিপিন্সে।

তাইপেইয়ের সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, পুরো তাইওয়ান ও তার আশেপাশের দ্বীপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭,৪। তাইওয়ানের হুয়ালিয়ান শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে প্রায় ডজনখানেক বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ি সামনের দিকে হেলে গিয়েছে। হুয়ালিয়ান শহরে এক লাখের বেশি মানুষ ভূমিকম্পের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল এমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। ৭৩০ জনের মতো মানুষ জখম হয়েছেন। জানা গিয়েছে, এদিন ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপেইতে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। প্রথমদিকে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টা পরে ফের মেট্রো পরিষেবা চালু হয়। জানা গিয়েছে. তাইওয়ানে ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে তা চিনের পূর্ব প্রান্তের প্রদেশ ফুজিয়ানেও অনুভূত হয়েছে। এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান দুইটি প্লেটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তাই এই অঞ্চলে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিন জাপানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে সেই কম্পনের তাপমাত্রা ছিল ৭.৫। সেই ভূমিকম্পে ২৩০ জনের মৃত্যু হয়েছিল। জাপানের সেই ভূমিকম্পের পর এবার কাঁল তাইওয়ান।

 

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী