ফের কাঁপল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লিতেও, কম্পাঙ্ক ৬.৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার সাত সকালে মাজার ই শরিফে অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে কম্পন এর মাত্রা ৬.৩। ভূমিকম্পের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালখ প্রদেশের রাজধানী মাজার ই শরিফ এবং খল্ম শহর। ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল। আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পের কারণে শত শত মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।  আফগানিস্তানে কম্পনের সময়ের  একটি ভিডিওতে কম্পন ধরা পড়েছে। একটি বাড়ির বাইরের সিসিটিভিতে শক্তিশালী কম্পনটি দেখা গিয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। তলতি বছরের আগস্ট মাসেই ভূমিকম্পের জেরে ক্ষতি হয়েছে বিস্তর। হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার নতুন করে কম্পন হওয়ায় ফের আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সোমবারের এই ভূমিকম্পের ফলে মাজার ই শরিফ শহরের নীল মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে চারদিকে। একাধিক বাড়ি ঘরো ভেঙে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। 

দিল্লি-NCR-তেও ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে, সোমবার ভোরে উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত ভারত ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলিতেও এই কম্পন অনুভূত হয়েছে। পাঁচ ঘন্টার মধ্যে আফগানিস্তানে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা