টুইটারের সিইও পদ থেকে সরছেন মাস্ক, ৬ সপ্তাহের মধ্যে দায়িত্ব নেবেন নতুন সিইও

টুইটারের মালিক ইলন মাস্ক স্বয়ং এ কথা ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও পদ থেকে সরে যেতে চলেছেন ইলন মাস্ক। সংস্থাটির সিইও পদে যোগ দেবেন নতুন কেউ। টুইটারের মালিক ইলন মাস্ক স্বয়ং এ কথা ঘোষণা করেছেন। আগামী ৬ সপ্তাহের মধ্যে নতুন সিইও কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ইলন মাস্ক একটি টুইট করে নতুন সিইও’এর কাজে যোগ দেওয়ার বিষয়ে জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি টুইটারের জন্য একজন নতুন সিইও (CEO) নিয়োগ করেছি, এটি ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দিত। তিনি ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন!’ তবে সিইও-র চেয়ার ছাড়লেও, টুইটারের নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন না ইলন মাস্ক। তিনি সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের (Wall Street Journal) খবর অনুযায়ী এনবিসি ইউনিভার্সাল এক্সিকিউটিভ লিন্ডা ইয়াকারিনো (NBCUniversal executive Linda Yaccarino) টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার দৌড়ে রয়েছেন। ইলন মাস্ক তাঁর টুইটে কোনও নাম উল্লেখ না করলেও টুইটারের পরবর্তী সিইও যে একজন মহিলা হতে চলেছেন সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য ইয়াকারিনো বর্তমানে এনবিসিইউনিভার্সাল মিডিয়ার গ্লোবাল অ্যাডভার্টাইজিং এবং পার্টনারশিপের চেয়ারম্যান। যদিও এই বিষয়ে তাঁর তরফে কোনও মন্তব্য করা হয়নি।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের