মহাকাশ ভ্রমণ নিয়ে ট্রোলড হতেই ‘যৌন হয়রানি’ নিয়ে কি বললেন জনপ্রিয় উপস্থাপিকা ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ব্লু অরিজিন হল বিশ্বের অন্যতম ধনী জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ সংস্থা। এই মহাকাশ সংস্থার সদস্যদের মধ্যে একজন হলেন ৩৭ বছর বয়সী এমিলি ক্যালানড্রেলি। সদ্যই তিনি মহাকাশ ভ্রমণে গিয়ে ছয়জন মহাকাশ পর্যটকের দলের সঙ্গে যোগ দিয়ে মহাকাশে যাওয়া ১০০তম নারীর স্বীকৃতি পেয়েছেন। আরও একটি পরিচয় রয়েছে এমিলির। তিনি নেটফ্লিক্সের একটি টেলিভিশন শো এমিলি’স ওয়ান্ডার ল্যাব-এর জনপ্রিয় উপস্থাপিকা। সকলে তাঁকে ‘স্পেস গার্ল’ নামে চেনে। সদ্যই মহাকাশ থেকে ফিরে বেশ গর্বিত এমিলি। খুশি হয়ে সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা। আর তাতেই পুরুষদের ‘যৌনতামূলক’ সমালোচনার শিকার হলেন এমিলি।

মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা জানাতে গিয়ে যৌনতা নিয়ে এমনভাবে পুরুষদের সমালোচনার শিকার হবেন কখনো ভাবনে নি তিনি। সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো দিতেই যৌনতামূলক প্রতিক্রিয়ায় ভরে যায় কমেন্ট বক্স। শেষ পর্যন্ত ব্লু অরিজিন সংস্থা কর্তৃপক্ষ তাঁদের সামাজিক মাধ্যম থেকে মূল ভিডিওটি সরিয়ে ফেলতে বাধ্য হয়।

মহাকাশে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্লু অরিজিন সংস্থার তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘আমরা যখন ভরশূন্য অবস্থায় মহাশূণ্যে পৌঁছে গেলাম, তখনই আমরা সঙ্গে সঙ্গেই উল্টো হয়ে পৃথিবীর দিকে তাকালাম।তারপর চারিদিক অন্ধকারাচ্ছন্নতায় ঢেকে গেল। পৃথিবী তখন কালো ছায়ার আবরনের মত দেখতে ছিল।

এমিলি ভিডিয়োটিতে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন।তিনি জানান, এত বিশাল মহাকাশ দেখতে পেলাম। মহাকাশ থেকে পৃথিবী দেখে আশ্চর্য ও মুগ্ধ হলাম। আমি আশা করিনি এত বিশাল শূন্যতা (মহাশূন্য) দেখতে পাব। আমি বারবার বলছিলাম, এটা আমাদের গ্রহ! এটা আমাদের ধরিত্রী! এই আনন্দ আর অনুভূতি বলে বোঝানো যাবে না। এই অনুভূতি অনেকটা একজন মায়ের মত, যে সদ্যই তাঁর শিশুকে জন্ম দিয়েছে। এই অনুভূতি আসলে মাতৃত্বের স্বাদের মতই ছিল। যেমনটি আমি সন্তানদের জন্মের সময় অনুভব করেছিলাম।’

এরপরেই ঘৃণ্য মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। মহাকাশ থেকে পৃথিবী দেখার অনুভূতিকে অনেকে যৌনতামূলকভাবে(যৌনসুখ) হিসেবে ব্যাখ্যা করেছেন। এরপরই ব্লু অরিজিন সংস্থা কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মূল ভিডিয়োটি সরিয়ে ফেলে।

এমন মন্তব্যে ভীষণই হতাশ এমিলি। এই নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তিনি ইন্টারনেটে থাকা ‘ছোট মানসিকতার’ পুরুষদের খুব বেশি গুরুত্ব দিতে চান না। তাঁর যেমন অনুভূতি হয়েছে তেমনটাই তিনি ব্যাখা করেছেন। এভাবেই তিনি জীবনকে অনুভব করতে চান। এই আনন্দ তাঁর জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে। পুরুষদের সমালোচনায় তিনি পাত্তা দিতে চান না।’

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন