এই মুহূর্তে

মুক্তি দেওয়া হল ইরানে ২ দিনের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানিকে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সামিল হওয়ার কারণে এরফান সোলতানিকে গ্রেফতার করা হয়েছিল। বিচার হওয়ার পর তাঁকে শোনানো হয়েছিল ফাঁসির সাজা। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। সেই মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এরফান সোলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই সুসংবাদ জানিয়েছেন ২৬ বছর বয়সী সোলতানির আইনজীবী।

এরফানের আইনজীবী আমির মউসাখানি জানিয়েছেন, গত শনিবার তাঁর মক্কেল জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির সময় এরফান সোলতানির কাছ থেকে নিয়ে নেওয়া মুঠোফোনসহ সমস্ত জিনিস ফেরত দেওয়া হয়েছে। আইনজীবী আমির জানান, প্রায় ১২ হাজার ৬০০ ডলারের বিনিময়ে এরফান সোলতানিকে জামিন দেওয়া হয়।

কে এই এরফান সোলতানি?

ইরানের রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজের ফারদিসের বাসিন্দা এরফান সোলতানির। সরকার বিরোধী আন্দলনে যোগ দেওয়ার অভিযোগে ৮ জানুয়ারি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে সেই সময়ে শহরে বিক্ষোভ ছিল চরমে। গ্রেফতার করার হওয়ার তিন দিনের মাথায় এরফান সোলতানির পরিবারের সদস্যদের জানানো হয়, ‘বিচার শেষ হয়ে গিয়েছে। এরফান সোলতানি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ১৪ জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে।’ এই খবর প্রথম প্রকাশ করেছিল নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। এই প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। 

আরও পড়ুন: শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসছে বর্ষা, নাচ ও আঁকাতেও আছে বিশেষ দক্ষতা

প্রসঙ্গত, ইরানে একের পর এক মৃত্যুদণ্ড নিয়ে পশ্চিমারা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সরব ছিল ।মানবাধিকার সংগঠনগুলো  মাত্র দুই দিনের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়েও ক্ষোভ উগড়ে দেয়। সেই সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়ে জানিয়েছেন “ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে।” তারপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত  এরফান সোলতানিকে মুক্তি দেওয়া হল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জেসি জ্যাকসন নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

এক চুমুতেই চোখ নষ্ট , সাঙ্ঘাতিক ঘটনা! চক্ষু চড়ক গাছ পরিবারের

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

১২ বছরের ‘বিস্ময়’ বালক বাড়িতেই বানিয়ে ফেলল পারমাণবিক চুল্লি

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মৃত ৫৯, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ