শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজাপক্ষকে ম্যারাথন জেরা গোয়েন্দাদের

বাড়িতে টানা তিন ঘণ্টা জেরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যারাথন জেরার মুখে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। টানা তিন ঘণ্টা ধরে জেরা করে সে দেশের গোয়েন্দা দফতর। প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেরা করার জন্য সমন পাঠানো হয়েছিল। সেই সমনে জানিয়ে দেওয়া হয়, সিআইডির একটি দল তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।

গতকাল সকালে গোয়েন্দা দফতরের কয়েকজন পদস্থকর্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছে তাকে জেরা করেন।  সে দেশের গোয়েন্দা দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজাপক্ষকে জেরা করা হয়েছে গত ৯ মে-য়ের হিংসাত্মক ঘটনার সূত্রে। রাজাপক্ষের দেওয়া বিবৃতি তারা রেকর্ড করেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক ইতিহাসে সে দেশের প্রাক্তন কোনো প্রধানমন্ত্রীকে সিআইডি জেরা করেছে বলে কেউ মনে করতে পারছেন না।   সিআইডি রাজাপক্ষের ছেলে নামাল রাজপক্ষকেও জেরার সিদ্ধান্ত নিয়েছে। 

এদিনের আরও একটি খবরে জানা গিয়েছে,  ৯-মের ঘটনা সূত্রে শ্রীলঙ্কা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্তা ইস্তফা দিয়েছেন। ইস্তফায় তিনি লেখেন, ‘হিংসাত্মক ঘটনা রুখতে না পারার ব্যর্থতা পুরোপুরি আমার। সে কারণে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ‘  জানা গিয়েছে, শ্রীলঙ্কা পুলিশের আরও দুই পদস্থকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 

রাজাপক্ষের গ্রেফতারের দাবিতে বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কার সার্বিক পরিস্থিতি ছিল রীতিমতো তপ্ত।  রাজাপক্ষে জানিয়ে দেন, তিনি ইস্তফা দিচ্ছেন না। তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভের আগুনে ঘি পড়ে। ৯ মে দেশবাসী পথে নেমে রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ দেখালে জনতাকে ছত্রভঙ্গ করতেপুলিশ গুলি চালালে একজনের মৃত্য়ু হয়। 

আরও পড়ুন  জনরোষের জেরে ইস্তফা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা