সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ইহুদিদের বিশেষ অনুষ্ঠান শুরুর আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে খ্যাতনামা বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের তাণ্ডবে নির্বিচারে মৃত্যু হল মানুষের। আজ, রবিবার দুপুরে দুই বন্দুকবাজ ওই সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। জখমের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছয় নিউ সাউথ ওয়েলস পুলিশ। বন্দুকবাজদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, পুলিশের গুলিতে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। বাকি একজন জখম। এই টানটান টেনশনের মুহূর্তে প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেট অধিনায়ক মাইকেল ভগান ওখানের বন্ডি রেস্তোরাঁয় আটকে পড়েন। ওখানে লক হয়ে যায় দরজা। আর তার জেরেই বেঁচে গেলেন তিনি।

সিডনির সমুদ্র সৈকতে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। ইজরায়েলের প্রেসিডেন্ট ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘‌এই মুহূর্তে, অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের বোন এবং ভাইয়েদের উপর জঙ্গি হামলা হয়েছে। এটি ইহুদিদের উপর অত্যন্ত নিষ্ঠুর আক্রমণ। অস্ট্রেলিয়ান সমাজকে জর্জরিত করে এমন ইহুদি–বিদ্বেষের বিশাল ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে।’‌ আর এক্স হ্যান্ডেলে মাইকেল ভগান লিখেছেন, ‘‌এক ভীতিকর পরিস্থিতিতে আটকে পড়েছিলাম। তবে আমি নিশ্চিন্তে বাড়ি পৌঁছে গিয়েছি। তবে বন্ডি রেস্তোরাঁয় আটকে পড়ে ভয় কাজ করছিল। তবে জরুরি পরিষেবা যাঁরা দিলেন তাঁদেরকে অনেক ধন্যবাদ। তাঁরা জঙ্গিদের নিকেশ করেছে।’‌

সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে হামলা চালানো এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। অন্য আরেক অভিযুক্তকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই এক বন্দুকবাজের পরিচয় জানতে পেরেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তার নাম নাভিদ আক্রম। গোটা ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজরা ৫০ রাউন্ড গুলি চালিয়েছে।

এই বন্দুকবাজের হামলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন এই এলাকায় আর কোনও ভয়ের কারণ নেই। তবে মানুষজনকে ওই এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় গুলির শব্দে আতঙ্কে এলাকা ছেড়ে দৌড়াতে শুরু করে উপস্থিত জনতা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এবং পরে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে সরকার বন্ডি বিচে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং নিউ সাউথ ওয়েলস পুলিশের জারি করা নির্দেশ  অনুসরণ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। পুলিশ গুলি চালানোর পেছনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ