বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শীতের কনকনে ঠান্ডায় স্কুটারে চেপে কাজে আসতেন কর্মীরা। ঠান্ডা হাওয়ায় জমে যেত হাত-পা, মুখ লাল হয়ে যেত ঠান্ডায়। প্রতিদিনের সেই কষ্ট চোখ এড়ায়নি বসের। কর্মীদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে উপহার হিসেবে বোনাস বা দামি মোবাইল নয়, দিয়েছেন একেবারে BMW গাড়ি। এই খবর সত্যি চমকে দেওয়ার মতো। অনেকে আবার অবাস্তব বলেও ভাবতে পারেন। কিন্তু তা একেবারেই নয়। বস্তবেই ঘটেছে এই ঘটনা।   চিনের এক রেস্তোরাঁ মালকিনের এই অভিনব উদ্যোগই  এখন নেটদুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। তাঁর সংস্থার কয়েকজন সেরা কর্মীকে একেবারে নতুন BMW গাড়ি উপহার  দিয়েছেন তিনি। 

সাউথ চায়নার মর্নিং পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে ঘটনাটি   চিনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরের। সেখানে একটি  রেস্তোরাঁ চেন চালান মা ইয়ানলি। জানা গিয়েছে, গত মরশুমে শীতের এক সকালে কর্মী লি জিয়েকে স্কুটারে করে কাজে আসতে দেখেন তিনি। ঠান্ডায় লির মুখ লাল হয়ে গিয়েছিল, বদলেছিল কানের রঙ। শুধু তাই নয় ঠাণ্ডা হাওয়ায় তাঁর হাত প্রায় অবশ হয়ে গিয়েছিল।  এই দৃশ্য দেখেই কর্মীদের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন ইয়ানলি। তাঁর মনে প্রশ্ন জাগে, তিনি যদি নিজের গাড়িতে আরামে ও গরমে যাতায়াত করতে পারেন, তাহলে কর্মীদের সেই সুবিধা থাকবে না কেন? সেই ভাবনা থেকেই নিজের রেস্তোরাঁয় কাজ সেরা কর্মীকে BMW উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২৪ সেপ্টেম্বর তাঁদের BMW শোরুমে নিয়ে যাওয়া হয়। কর্মীরা প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে জানতে পারেন, তাঁদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। 

আরও পড়ুন: দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

যে গাড়ি উপহার দেওয়া হয়েছিল কর্মীদের প্রতিটির দাম ছিল প্রায় ৩ লক্ষ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩-৪৫ লক্ষ টাকার কাছাকাছি। সবচেয়ে অবাক করার বিষয়, কর্মীদের এই গাড়ির জন্য কোনও টাকা দিতে হয়নি। এমনকী তাঁদের কাছ থেকে কোনও চুক্তিপত্রেও সই করানো হয়নি।  আট বছর ধরে ওই রেস্তোরাঁয় কাজ করা লি জিয়েও পেয়েছেন একটি BMW। তিনি জানান, এমন উপহার পাওয়ার কথা তিনি কখনও ভাবেননি। আর এক কর্মী লিউ ইংইংকেও দেওয়া হয়েছে ধূসর রঙের BMW। তাঁর কঠোর পরিশ্রম ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই এই পুরস্কার বলে জানিয়েছেন বস। মা ইয়ানলির বক্তব্য, তাঁর ব্যবসার সাফল্য শুধু তাঁর একার নয়। কর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফলেই সংস্থা এগিয়েছে। তাই সেই সাফল্যের ভাগ কর্মীদেরও দেওয়া উচিত।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭