দেশের হাল ফেরাতে অটল ম্যাক্রোঁ, কে হবেন নতুন প্রধানমন্ত্রী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি রাজনৈতিক সংকটে উত্তাল গোটা ফ্রান্স। টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ব্যবস্থার উপর গুরুতর প্রভাব পড়েছে। মাত্র তিন মাস হয়েছিল মিশেলের প্রধানমন্ত্রী পদে বসা। এরইমধ্যে ভোটে হেরে যাওয়ায় তাঁকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে।তবে এমন পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরতে চাইছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতিমধ্যেই তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার কথা জানিয়েছেন।

এই নিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী দিনে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।তবে ঠিক কবে ঘোষণা করবেন-সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর (ইমানুয়েল ম্যাক্রোঁ) প্রেসিডেন্ট পদে থাকা নিয়ে বিরোধী দলগুলোর ঘোর আপত্তি রয়েছে। তাঁদের দাবি অবিলম্বে পদত্যাগ করা উচিত তাঁকে। কিন্তু তিনি বিরোধীদের বার্তা দেন, তিনি এই পদেই থাকবেন। তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।

তবে নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছে তা নিয়ে এখনও কিছু বলেন নি ম্যাক্রোঁ। তিনি শুধু জানিয়েছেন, ‘আপাতত আমাদের এখন ২০২৫ সালের বাজেটের ওপর মনোনিবেশ রয়েছে। বাজেট ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছি না। নতুন প্রধানমন্ত্রীর নাম সময় এলে ঘোষণা করা হবে।’

ফরাসি এই প্রেসিডেন্ট কিছু ইঙ্গিত না দিলেও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এবং প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রুর নাম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়