প্রেমিকার মুখে ঘুষি মেরে গ্রেফতার এই মেডেলজয়ী স্প্রিন্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ফ্লোরিডা : প্রেমিকার মুখে ঘুষি মারার অভিযোগে গ্রেফতার দুইবারের অলিম্পিক জয়ী মার্কিন অ্যাথলেট ফ্রেড কার্লি। পাশাপাশি পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁর প্রেমিকা আলাইসা জনসনের মুখ লক্ষ্য করে ঘষি মেরেছিল ফ্রেড। গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। আচমকাই কোনও কারণবশত নিজের প্রেমিকার ওপরে চড়াও হন তিনি। এরপরেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের হোয়ার পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ফ্লোরিডার ডানিয়া বিচ-এর একটি হোটেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরেই প্রেমিকার গায়ে হাত তোলে ফ্রেড। আমেরিকার ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফ অফিস সূত্রে খবর, বছর ২৯-র কার্লির বিরুদ্ধে ব্যাটারি–টাচ-র অভিযোগ আনা হয়েছে। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হলে এই অভিযোগ আনা হয়ে থাকে। গ্রেফতারির পরে কার্লিকে আদালতে তোলা হলে, ১ হাজার ডলার দিয়ে জামিন পেয়েছেন। তবে কার্লির আইনজীবী জানিয়েছেন, দ্রুত মামলাটি খারিজ হয়ে যাবে।

গ্র্যান্ড স্লাম ট্র্যাক-র আয়োজকরা জানিয়েছেন, ফ্রেডকে গ্রেফতার করা হয়েছে। তাঁর মামলাটির তদন্ত চলছে। তাই বর্তমানে তিনি কোনও খেলায় অংশ নিতে পারবেন না। ফ্রেড কার্লি ও জনসনের উভয়েরই খেলায় অংশ গ্রহণ করার কথা ছিল। কিন্তপ গ্রেফতার হওয়ার কারণে ফ্রেড খেলতে পারছেন না।

উল্লেখ্য, স্প্রিন্টার হিসেবে বিশ্বে নাম রয়েছে ফ্রেডের। ২০২০ টোকিও অলিম্পিকে ১০০ মিটারে রূপো ছিনিয়ে নিয়েছিলেন। অন্যদিকে, ২০২৪ প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ব্রোঞ্জ জয় করেছেন। মার্চে কিংস্টনে অনুষ্ঠিত গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের উদ্বোধনীতেও অংশ নিয়েছিলেন।

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য