চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশের ছাম্বায় ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত চারচাকা গাড়িতে পাথর পড়ে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আজ, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে লাহুল-স্পিতি যাওয়ার রাস্তা কাদু নালাতে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি কাদু নালা এলাকার কিল্লার-উদয়পুর রোড দিয়ে যাচ্ছিল। তখনই ধস নামার কারণে গাড়িটির উপর একটি বড় পাথর এসে পড়ে। সেই পাথর চাপা পড়েই মৃত্যু হয়েছে ১৩ জনের। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, কিন্তু কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

ভারমৌর-পাঙ্গির বিধায়ক ড. জনক রাজ নিশ্চিত করেছেন যে, এই দুর্ঘটনায় চারচাকা গাড়িতে থাকা ১৩ জন যাত্রীদের মধ্যে সকলেই মারা গিয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। পুলিশ, দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। তবে এটা কোনও আচমকা ঘটে যাওয়া ঘটনা নয়। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় লাগাতার ধস নামছে। সেরকমই এদিন ধস নামার জেরেই ঘটেছি বিপত্তি।

আরও পডুন: ‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ জুলাই পর্যন্ত হিমাচলে মৌসুমি বায়ুর পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই থেকে দুর্যোগ বাড়বে হিমাচলে। জুলাইয়ের ২৭-২৯ তারিখের মধ্যে গোটা রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার