কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকের পর শেষ হল ককরোচ জনতা পার্টি (CJP) এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আলোচনা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিপি রুমে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিং। অন্যদিকে CJP-র প্রতিনিধিত্ব করেন দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শিক্ষা ব্যবস্থা এবং প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় সংস্কার সংক্রান্ত নিজেদের প্রস্তাব বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেন CJP-র প্রতিনিধিরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে CJP-র মুখপাত্র সৌরভ দাস জানান, দলের উত্থাপিত তিনটি দাবির মধ্যে দু’টি বিষয়ে কেন্দ্র সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাঁর দাবি, প্রশ্নপত্র বাতিলের জেরে প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে সম্মত হয়েছে সরকার। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়া ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেও ইতিবাচক সাড়া মিলেছে।

আরও পড়ুনঃককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সৌরভ দাসের দাবি, এই বিষয়টি নিয়ে মত জানাতে কেন্দ্র আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে CJP একচুলও সরে আসবে না। তাঁর কথায়, ‘এই দাবি সম্পূর্ণ অ-আলোচনাযোগ্য (Non-negotiable)।’ এখন সরকারের পরবর্তী অবস্থানের দিকেই নজর তাদের সবার।

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু