কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের আবহ এখনও অব্যাহত। দিল্লিতে দীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করেছেন সোনম ওয়াংচুক। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ফাস্ট ট্র্যাক আদালতের সিদ্ধান্ত সামনে এলেও আন্দোলন থেকে সরে আসছে না ককরোচ জনতা পার্টি (CJP)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের কর্মসূচি চলবে বলেই জানানো হয়েছে।

এই আবহেই শুক্রবার (২৪ জুলাই) কলকাতায় আন্দোলনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছিল CJP। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই মিছিলের অনুমতি মেলেনি বলে জানা গিয়েছে। ফলে নির্ধারিত রুটে কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় সংগঠনটি। বৃহস্পতিবার মধ্য রাতে একটি ভিডিও বার্তায় CJP-র কলকাতা শাখার সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানান, ‘কিছু ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির কারণে কর্মসূচি নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই স্পষ্ট করে জানানো হচ্ছে, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার মিছিল আর হবে না, কারণ পুলিশ তার অনুমতি দেয়নি।’ তবে তিনি জানান, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে ছাত্র মিছিলের আয়োজন করা হয়েছে, তাতে ইচ্ছুক ব্যক্তিরা অংশ নিতে পারবেন। যদিও সেখানে সিজেপি-র কলকাতা শাখার কোনও ব্যানার বা আনুষ্ঠানিক উপস্থিতি থাকবে না।  

আরও পড়ুন: হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের ডাকা একটি মিছিল হওয়ার কথা রয়েছে। ওই কর্মসূচিতে ‘স্টুডেন্টস অফ বেঙ্গল’ নামে একটি সংগঠনও যোগ দেবে। CJP আলাদা মিছিল না করে ওই কর্মসূচির প্রতিই সমর্থন জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ডাক দিয়েছে আটটি বামপন্থী ছাত্র সংগঠন। একইসঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্নফাঁস মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে কেন্দ্রের ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। এরই মধ্যে শিক্ষা মন্ত্রকের সচিবকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। যদিও সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন, তবুও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)।

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা