‘শিশুদের বিক্ষোভ থেকে দূরে রাখুন’, অভিভাবকদের হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেলের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের আগুন ক্রমশই ছড়াচ্ছে। ইতিমধ্যেই ৮৭৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২০০’র বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও পুলিশ নামানো হচ্ছে। প্যারিসের আশেপাশের একাধিক শহরে চলছে কার্ফু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির দাবিতে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। সেই চাপের মুখে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন জানিয়েছেন্, ‘জরুরি অবস্থা জারি-সহ সব বিকল্প ভেবে দেখা হচ্ছে।’

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এদিন অভিভাবকদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সন্তানদের বিক্ষোভ থেকে দূরে রাখুন। ইতিমধ্যেই দাঙ্গার অভিযোগে যারা গ্রেফতার হয়েছে তাদের অধিকাংশই তরুণ ও যুব সম্প্রদায়ের। তাছাড়া বেশ কিছু শিশুকেও দাঙ্গাকারীদের সঙ্গে দেখা যাচ্ছে।’ দেশজুড়ে দাঙ্গা ছড়ানোর পিছনে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট, টিকটক-সহ অনলাইন প্ল্যাটফর্মগুলিকে কাটগড়ায় তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিতর্কিত কনটেন্ট ঘোরাফেরা করছে। যা দাঙ্গায় ইন্ধন জোগাচ্ছে। ওই বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে নঁতেরে এক তল্লাশি চৌকিতে গাড়ি না থামানোয় ১৭ বছরের কিশোর নাহেলকে গুলি করে হত্যা করেন এক পুলিশ আধিকারিক। ওই ভয়াবহ ও নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। গত চারদিন ধরে কার্যত বিক্ষোভের আগুনে জ্বলছে কবিতা ও ছবির শহর প্যারিস। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে একাধিক এলাকা। ৪০ হাজার পুলিশ মোতায়েন করেও বিক্ষোভ রোখা যায়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও বিগড়োচ্ছে।

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়