মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ! কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার অনলাইন গেম খেলার সময়ে ভার্চুয়ালি গণধর্ষণের অভিযোগ উঠল। অনলাইন মেটাভার্সে ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলছিল এক তরুণী। তখনই গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠল। গোটা ঘটনার তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ।

অভিযোগকারী একজন ১৬ বছরের কিশোরী। অভিযোগকারী পুলিশকে জানিয়েছে, অনলাইন গেম খেলার সময়ে তাঁকে অজ্ঞাতপরিচয় কিছু ডিজিটাল চরিত্র ধর্ষণ করেছে। যদিও শারীরিকভাবে নিগৃহীত হন নি ওই কিশোরী। তবু এই ঘটনা কিশোরীর মনের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তবে কোন ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলার সময়ে হেনস্তার শিকার হয়েছে ওই কিশোর, তা অবশ্য সুস্পষ্টভাবে জানা যায়নি।  

ইতিমধ্যে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এই ধরনের অভিযোগে তদন্তপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে জেমস ক্লেভারলি জানান, যেহেতু বাস্তবে এই ধরনের ঘটনা ঘটেনি। তাই এই ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া অত্যন্ত সহজ। যেহেতু ওই শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনার প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন।

এর আগে ভার্চুয়ালি যৌন অপরাধের খবর সামনে এসেছে। ২০২২ সালে মেটাভার্সের মাধ্যমে অনলাইন গেম খেলার সময়ে মৌখিকভাবে হেনস্তার শিকার হয়েছিলেন ৪৩ বছর বয়সি এক মহিলা। তিনি জানিয়েছিলেন, অনলাইনে খেলা শুরু করার পর ৬০ সেকেন্ডের মধ্যে কিছু অজ্ঞাতপরিচয় অবতার (ডিজিটাল চরিত্র) তাঁকে মৌখিকভাবে হেনস্তার চেষ্টা করেন। ওই ঘটনায় অবশ্য পুলিশ কোনও তদন্ত প্রক্রিয়া শুরু করেনি। তবে এবার তদন্ত প্রক্রিয়া শুরু করল ব্রিটিশ পুলিশ। যেভাবে একজন ১৬ বছরের কিশোরী যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাতে উদ্বিগ্ন ব্রিটিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ মহল।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?