গাজায় হামলা চালাতে গিয়ে নিহত ৩২৪ ইজরায়েলি সেনার  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অভিযান চালাতে গিয়ে প্রাণ হারাল ইজরায়েলি সেনা। এই নিয়ে ইজরায়েলি বাহিনীর তরফে জানান হয়েছে, উত্তর গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর এক সদস্য গুরুত্বর জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর তাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৪ জন ইজরায়েলি সেনা প্রাণ হারান। শুধু তাই  নয় হাজার হাজার সেনা আহত হয়েছে।  

অন্যদিকে গাজার জাতিসংঘের একটি স্কুলে  ইজরায়েলি হামলা চালায়। ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন।    এই ঘটনায় ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইজরায়েলি হামলায় ৭৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। বলা বাহুল্য, ইজরায়েলি হামলার জেরে গাজায় খাবার, জল, ওষুধে তীব্র হাহাকার দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩৮  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…