এই মুহূর্তে

২০৩৫ সালের মধ্যে ওজন বেড়ে যাবে অর্ধেক বিশ্বের, দাবি রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি: ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষের ওজন বা ভুঁড়ি (obesity) বেড়ে যাবে, সম্প্রতি ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের (World Obesity Federation) একটি রিপোর্টে (Report) এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বিশ্বের ৫১ শতাংশ, বা চার বিলিয়নেরও বেশি মানুষ আগামী ১২ বছরের মধ্যে স্থূল বা অতিরিক্ত ওজনের হবে; তাদের মধ্যে, প্রায় দুই মিলিয়ন বা চারজনের মধ্যে একজনের স্থূলতা থাকবে।

রিপোর্টে দাবি করা হয়েছে, নিম্ন আয়ের দেশগুলিতে স্থূলতার হার দ্রুত বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে। এই চাঞ্চল্যকর তথ্যটিকে একটি ‘স্পষ্ট সতর্কীকরণ’ হিসাবে উল্লেখ করে, ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস বাউর বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীতিনির্ধারকদের এখনই কাজ করা দরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বিশেষভাবে উদ্বেগজনক।’

রিপোর্টে দাবি করা হয়েছে, শৈশবে ওবেসিটি বা স্থূল হওয়ার প্রবণতা ২০২০ সালের থেকে বেড়ে দ্বিগুণ হতে পারে ২০৩৫ সালে। ২০৩৫ সালের মধ্যে ২০৮ মিলিয়ন ছেলে এবং ১৭৫ মিলিয়ন মেয়ে স্থূলকায় হবে। ২০২০ সালে, ২.৬ বিলিয়ন মানুষের ওজন বেশি ধরা পড়েছিল। যা বিশ্বের জনসংখ্যার ৩৮ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছরগুলিতে স্থূলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এশিয়া ও আফ্রিকার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলিতে। আগামী সপ্তাহে সংস্থার তরফে জাতিসংঘের নীতিনির্ধারক ও সদস্য দেশগুলোর কাছে তথ্য উপস্থাপন করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

মায়ের কোল থেকে ২০ দিনের সন্তানকে ছিনিয়ে নিয়ে কুয়োয় ফেলল বাঁদর, তার পর….

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ