চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামাসের নতুন প্রধান হলেন ইয়াহিয়া! দ্রুত শেষ করার ‘হুমকি’ ইজরায়েলের

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই ইরানের মাটিতে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এই নিয়ে ইরান, হামাস সহ ও অন্যান্য মিত্র দেশগুলি এই মৃত্যুর জন্য দায়ী করেছিল ইজরায়েলকে।যদিও এই নিয়ে সরাসরি কোন মন্তব্য করে নি ইজরায়েল। তবে তদন্তে উঠে এসেছিল হানিয়ার মৃত্যুর পেছনে রয়েছে ইজরায়েলি তদন্তকারী সংস্থা ‘মোসাদ’। তবে এই ক্ষোভ ইজরায়েল হামাস সংঘর্ষকে আরও চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা। হানিয়া নিহত হওয়ার পর তাঁর পদে কে বসবেন, তা নিয়ে চলছিল জোর জল্পনা। এতদিন ধরে নানান নাম উঠে আসছিল। গুঞ্জন উঠছিল হানিয়ার মৃত্যুর পর নতুন প্রধান খুব শীঘ্রই নিযুক্ত হতে পারে।এরই মধ্যে (মঙ্গলবার ৬ আগস্ট) হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নতুন ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। হানিয়ার অবর্তমানে তাঁর ভুমিকা পালন করবে এই ইয়াহিয়া সিনওয়ার।

নতুন প্রধান গঠন করার পর এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ‘ইয়াহিয়া সিনওয়ার’কে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনিই হলেন শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি। সেই হিসেবে দায়িত্বও পালন করবেন তিনি।’ নিহত হানিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে হামাস জানান, আল্লাহ তাঁকে (হানিয়াকে) ক্ষমা করুক।’

অন্যদিকে হামাসের নতুন প্রধান গঠনের সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। এই নিয়ে ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াহিয়া সিনওয়ারকে ‘দ্রুত নির্মূল’ করার আহ্বান জানিয়েছেন।গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অন্যতম সন্দেহের তালিকায় রয়েছে ৬১ বছর বয়সী ইয়াহিয়া। তাই হানিয়ার পর ইজরায়েলের অন্যতম এবার টার্গেট ইয়াহিয়া বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ইরানের রাজধানী ইরানে নিজ বাসভবনে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন ইসমাইল হানিয়া। একই হামলায় তাঁর একজন দেহরক্ষীও নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান, হিজবুল্লাহ ও হামাস ইজরায়েলকেই দায়ী করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ