তেল আবিবে ভয়াবহ ক্ষেপাণাস্ত্র হামলা হামাসের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ তেল আবিবে ভয়াবহ ক্ষেপাণাস্ত্র হামলা। হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, রবিবার তেল আবিবে হামলা চালানো হয়েছে। সাধারণ নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার জবাবে এই রকেট ছোড়া হয়। গাজা উপত্যকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে।

গত চার মাসে তেল আবিবে রকেট হামলার কোনও সাইরেন শোনা যায়নি। রবিবার প্রথম শোনা গেল রকেট হামলার সাইরেন। তাৎক্ষণিকভাবে ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, তারা এখনও হতাহতের কোনও খবর পায়নি। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চেয়েছিল ইজরায়েল। তবে হামাস স্পষ্টভাবে জানিয়ে দেয় তাঁরা এই আলোচনায় বসতে চায় না। এরপরেই তেল আবিবে ভয়াবহ হামলা চালাল হামাসের সামরিক শাখা। 

গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে বলি হয়েছে ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩২০ জন সেনা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু।

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট