ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অবস্থার দ্রুত অবনতির জেরে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই তার শারীরিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল।

সূত্রের খবর, মোহাম্মাদির শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল। তার ফাউন্ডেশনের দাবি, তিনি পরপর দু’বার সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এর আগেই তেহরানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসার সুপারিশ করা হয়েছিল। তবে সেই পরামর্শ বাস্তবায়িত না হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোহাম্মাদির আইনজীবীদের মতে, গত মার্চের শেষদিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কয়েকদিন পর আইনজীবীরা যখন তার সঙ্গে দেখা করেন, তখন তাকে অত্যন্ত দুর্বল ও ফ্যাকাশে দেখাচ্ছিল। এমনকি, একজন নার্সের সহায়তা ছাড়া হাঁটাচলা করতেও পারছিলেন না তিনি।

আরও পড়ুনঃই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মী গত বছরের ১২ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর থেকেই কারাবন্দি। ইরানের পূর্বাঞ্চলীয় শহর  মাশহাদ  সফরের সময় তাকে আটক করা হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’-এর অভিযোগে ছয় বছরের সাজা যুক্ত রয়েছে। মানবাধিকার রক্ষায় সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত এই নোবেলজয়ীর শারীরিক অবস্থার অবনতি ঘিরে উদ্বেগ বাড়ছে। দ্রুত উন্নত চিকিৎসা ও মানবিক ব্যবস্থার দাবি তুলছেন বহু আন্তর্জাতিক মহল।  এখন সময়ের সঙ্গে লড়াই করছেন তিনি।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…