‘ইস্তফা দিলেই পালানোর জন্য মিলবে হেলিকপ্টার’, ওলিকে শর্ত দিয়েছিলেন নেপালের সেনাপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কী ঘটেছিল, তা মাথায় ছিল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। জেন জি-দের বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছনোর পরেই প্রাণ বাঁচাতে সেনাপ্রধান অশোক রাজ সিগদালের শরণাপন্ন হয়েছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে নিরাপদ স্থানে যেতে সেনা হেলিকপ্টার চেয়েছিলেন। জবাবে সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘ইস্তফা দিলেই মিলবে হেলিকপ্টার। সেনা পাহারায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ স্থানে। না হলে নয়।’

সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলতি মাসের ৮ তারিখে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় নেপালের ছাত্র-যুবরা। ওই বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংসদ ভবন দখল করার চেষ্টা চালালে পুলিশ গুলি চালায়। ওই গুলিতে প্রাণ হারায় ২০ বিক্ষোভকারী। এতে হিতে বিপরীত হয়। রাজধানী ছাড়িয়ে গোটা দেশেই ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। রাতেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলের পৈতৃক ভিটেতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পরের দিন মঙ্গলবার সকাল থেকেই একের পর এক মন্ত্রীর বাসভবন অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা। ব্যাপক ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড এবং ঝালানাথ খানালের বাড়িতে।

একের পর এক মন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয় পেয়ে যান প্রধানমন্ত্রী ওলি। তিনি বিক্ষোভকারীদের দমাতে বাড়তি সেনা মোতায়েন করার জন্য সেনাপ্রধান অশোক রাজ সিগদালেকে ফোন করেন। সূত্রের খবর, সেনাপ্রধান বাড়তি সেনা মোতায়েনের নির্দেশ মানতে অস্বীকার করেন। উল্টে ওলিকে বিক্ষোভকারীদের রোষানল থেকে বাঁচতে কোনও  নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেন। এর পরেই নিরাপদ প্রস্থানের জন্য সেনা হেলিকপ্টার চান প্রধানমন্ত্রী। মওকা বুঝে তখন ইস্তফা দেওয়ার দাবি জানান সেনাপ্রধান। স্পষ্ট জানিয়ে দেন, ‘ইস্তফা দিলেই মিলবে হেলিকপ্টার।’ সেনাপ্রধান তাঁর নির্দেশ মানবেন না তা বুঝতে পেরেই দুপুরে ইস্তফার কথা ঘোষণা করেন ওলি। তার খানিকবাদেই সেনা হেলিকপ্টারে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় শিবপুরী সেনা ঘাঁটিতে।

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’